| বিষয়সুচি : |
| বনবিবি – উৎস সন্ধানে |
| ‘বোনবিবি’ প্রসঙ্গে |
| সুন্দরবনের লোকসংস্কৃতি |
| সুন্দরবনের শীতলার জাগরণ |
| মাটিতে পা রেখে |
| সুন্দরবনের মাটির মানুষ আর এক বিলিতি শাসক |
| বিয়ে নিয়ে সাতকাহন |
| বিয়ে নিয়ে সাতকাহন আরও কিছু কথা |
জলজঙ্গলের দেশ সুন্দরবন। আর সুন্দরবন মানে জলে কুমির, ডাঙায় বাঘ। কোনো এক সময় বন কেটে গড়ে উঠেছে বসত, আবাদ। কবে গড়ে ওঠে সেই বসত? কোথা থেকে এসে এখানে জড়ো হয় মানুষ? কীভাবে জন্ম নেয় জনপদ? হিন্দু-মুসলমান – নানা ধর্ম নানা জাত। নানা উপকথা। নানা দেবদেবী। বনের দেবী ‘বনবিবি’ নাকি জঙ্গলের শাহ শা-জঙ্গলির বোন ‘বোনবিবি’? জঙ্গল নির্ভর মানুষ – কাঠুরে, জেলে, মৌলে – আর তাদের সংস্কার – ‘জঙ্গলে পড়া’র ভয়। তাদের মনে জোর আনতে গুণিন, বাওলে, পীর-গাজি-ফকির – মন্ত্র, জাদুবিশ্বাস। জীবিকার পাশাপাশি পুজো, উৎসব, লোকগান – শীতলার জাগরণ, শিবের গাজন, চড়ক, মনসার ভাসান, বোনবিবির পালা, দুখে যাত্রা। নানা উপকথায় দক্ষিণ রায়, ধনা মৌলে, মবলেজ ফকির। ইংরেজ আমলে সুন্দরবন। বেনিয়া প্রশাসন। ‘নেমক খালাড়ি’র শোষণ। শোষণের হাত থেকে হতদরিদ্র মানুষকে মুক্তি দিতে হেঙ্কেলের প্রচেষ্টা। পরিশেষে, সুন্দরবন অঞ্চলে হিন্দু ও মুসলমানি বিয়ের আচার, বিয়ের গান। মানুষের মধ্যে ‘মাটিতে পা রেখে’ দাঁড়িয়ে লোকজীবনের নানা গভীর-গহন কাহিনি শোনালেন সুজিত সুর।